টানা বৃষ্টিতে সেবক-রংপো নির্মীয়মাণ টানেলে ধস নেমে মৃত ২, আহত ৫ - The News Lion

টানা বৃষ্টিতে সেবক-রংপো নির্মীয়মাণ টানেলে ধস নেমে মৃত ২, আহত ৫

 


দি নিউজ লায়ন;   কয়েকদিনের টানা বৃষ্টির জেরে সেবক থেকে রংপো নির্মীয়মান রেলপথের টানেলে ভয়াবহ ধস। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই জন শ্রমিকের এবং গুরুতর যখম হয়েছে আরও পাঁচ জন।  কর্মরত শ্রমিকরা বেশিরভাগই বিহারের বাসিন্দা বলে সূত্রের খবর। 

 স্থানীয় প্রশাসন সূত্রে খবর, কালিম্পং থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ভালুখোলাতে দুর্ঘটনাটি ঘটেছে। কালিম্পং থানার পুলিস জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকেই ওই সাত শ্রমিককে উদ্ধার করা হয়। যাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৫। আহতদের মধ্যে ৩ জন কালিম্পং জেলা হাসপাতালে ভর্তি। বাকি ২ জন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.